সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
স্টাফ রিপোর্টার :: গাঁজাসহ দুই ‘টিকটক বখাটে’ -কে আটক করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সিলেট জেলা গোয়েন্দা উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম আটকে বিষয়টি নিশ্চিত করে ক্রাইম সিলেটকে জানান, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই আব্দুল মান্নান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল চা বাগান সন্নিকট থেকে গাঁজাসহ দুই ‘টিকটক বখাটে’ কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সিলেট মহানগরীর শাহপরান থানাধীন বাহুবল সাকিনের আব্দুল মতিনের ছেলে খালেদুর রহমান (২২) এবং একই এলাকার জয়নাল মিয়ার ছেলে হোসেন আহমদ রকিব (২৩)। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
ওসি সাইফুল আরও জানান, এ ঘটনায় এসআই আব্দুল মান্নান বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানা মামলা দায়ের করা হয়েছে। রোববার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত খালেদ এবং রকিব এলাকায় টিকটক বখাটে হিসেবে পরিচিত। তাদের নির্দিষ্ট কোন পেশা নাই। নিয়মিত মাদক সেবন সহ এলাকায় মাদক ব্যবসা করে পাশাপাশি রাস্তাঘাটে বখাটেপনা করে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd