ওসমানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯

ওসমানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

গত ২৪ ঘন্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭ জন। এদের মধ্যে চারজন শিশু ও চারজন মহিলা। বাকি নয়জন পুরুষ। এই ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন ৫ জন রোগী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৬ জন রোগী।

এর আগে গত কয়েকদিন ধরে বেশকিছু রোগী ওসমানী হাসপাতালে ভর্তি হলেও এদের মধ্যে বেশীরভাগই ছিলেন পুরুষ রোগী। তবে গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়াদের মধ্যে প্রায় অর্ধেকই মহিলা ও শিশু।

ওসমানী হাসপাতাল সুত্র জানিয়েছে, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে পুরুষ ৩৬ জন, ৬ জন মহিলা এবং ৪ জন শিশু।

গত ৭ জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত ওসমানী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯২ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..