শাহ আরফিন টিলা রক্ষায় অ্যাকশনে পুলিশ, থানায় মামলা

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

শাহ আরফিন টিলা রক্ষায় অ্যাকশনে পুলিশ, থানায় মামলা

স্টাফ রিপোর্টার :: সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় পাথর উত্তোলন করে ঘনঘন শ্রমিক নিহতের ঘটনা রোধ ও টিলা রক্ষায় এবার অ্যাকশনে গিয়েছে পুলিশ। গত সোমবার (১৮ ফেব্র“য়ারি) পুলিশ বাদী হয়ে ১৯ জন পাথর উত্তোলনকারীদের নাম উলে­খ করে ও ৩০/৪০জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেছে।

শাহ আরফিন টিলা রক্ষায় পুলিশ অ্যাকশনে যাওয়ায় ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বেশ কয়েক বছর যাবৎ অবৈধভাবে পাথর উত্তোলন করায় ওই টিলায় ঘনঘন শ্রমিক নিহত হচ্ছেন। পাথর উত্তোলনকারীরা নানা প্রলোভন দেখিয়ে অসহায় শ্রমিকদের ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলন করতে প্ররোচনা দিয়ে থাকে। যার কারণে শ্রমিকরা পাথর উত্তোলন করতে গিয়ে মারা যায়, হতাহতের ঘটনাও ঘটে।

এসব পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলামের নির্দেশে এসআই খায়রুল বাশার গত ১৮ ফেব্র“য়ারি শাহ আরফিন টিলায় অভিযান পরিচালনা করেন। অভিযানের বিভিন্ন সূত্রে ১৯জনকে আসামী করা হয়। মামলায় কাঠাল বাড়ি গ্রামের জিহাদ আলীর ছেলে মোহাম্মদ আলী, জালিয়ারপাড় গ্রামের শুকুর মিয়ার ছেলে বশর মিয়া, হাজী কনাই মিয়ার ছেলে আলী হোসেন ও চিকাডহর গ্রামের আইয়ুব আলীর ছেলে আলী নুরকে অন্যতম আসামী করা হয়। মামলা নং-১৬, (১৮.০২.২০১৯ইং)।

মামলার বিবরণীতে জানা যায়, শাহ আরফিন টিলায় সরকারি ভূমি নিজের দাবি করে অবৈধভাবে পাথর উত্তোলন করায় পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে থানায় একটি জিডি করা হয়। যার নং- ৭৫৩, এমসিসি নং- ৩০৯/১৯। জিডির প্রেক্ষিতে গত ১৮ ফেব্র“য়ারি সকাল সোয়া ১১টায় পুলিশ শাহ আরফিন টিলায় অভিযান চালায়। অভিযানে ডিজেল ইঞ্জিন, প্লাস্টিকের পাইপ সহ মোট সাড়ে ২১ হাজার টাকার মালামাল জব্ধ করা হয়।

এজাহারে আরো উলে­খ করা হয়- অভিযুক্ত আসামীরা দীর্ঘদিন যাবৎ শাহ আরফিন টিলা থেকে অবহেলা, বিপজ্জনকভাবে অবৈধ মেশিন ও যন্ত্রপাতি ব্যবহার করে মাটিতে গভীর গর্ত করে প্রায় ২ কোটি টাকার পাথর চুরি করে ও সরকারি টিলা ভূমির প্রাকৃতিক ভারসাম্যের অপূরনীয় ক্ষতি করেছে। ইতোপূর্বে, গত ১২ ফেব্র“য়ারি শাহ আরফিন টিলায় শ্রমিক নিহত রোধ , অবৈধ ও বিপজ্জনকভাবে পাথর উত্তোলন বন্ধে সকাল-সন্ধ্যা ওসির উদ্যোগে মাইকিং করানো হয়। পাশাপাশি শাহ আরফিন (রহ.) মাজারের আশপাশে লাল নিশানা উড়িয়ে দেয়া হয়। এতো কিছুর পরেও পাথর উত্তোলন বন্ধ না হওয়ায়, পাথর উত্তোলন বন্ধে ও সরকারি ভূমি রক্ষার্থে থানায় এ মামলা করে পুলিশ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..