সিলেট ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন বাছাইয়ে একই পরিবারের পিতা, পুত্র ও পুত্রবধূসহ তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবদুল বাছির, তার ছেলে ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদ এবং শামীমের স্ত্রী জরিনা বেগম।
বুধবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেটের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল হক এ বৈধতা ঘোষণা করেন।
ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদ বলেন, ‘আমাদের পরিবার দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতি করে আসছে। কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আমার বাবা দায়িত্ব পালন করে আসছেন।
কিন্তু একটি মহল এবারের উপজেলা নির্বাচনে আমাদের পরিবারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে বাবাসহ আমাদের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া থেকে বঞ্চিত করেছে। তাই স্বতন্ত্র প্রার্থী আমার বাবা, আমি ও আমার স্ত্রী চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছি।’ আমাদের পরিবারের সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd