সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না পাওয়ার ক্ষোভে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একই পরিবারের পিতা, পুত্র ও পুত্রবধূ মনোনয়নপত্র দাখিল করেছেন।
তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবদুল বাছির, তার ছেলে ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদ এবং শামীমের স্ত্রী জরিনা বেগম।
সোমবার সিলেটের জেলা প্রশাসকের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। তারা সবাই কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদ বলেন, ‘আমাদের পরিবার দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতি করে আসছে। কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আমার বাবা দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু একটি মহল এবারের উপজেলা নির্বাচনে আমাদের পরিবারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে বাবাসহ আমাদের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া থেকে বঞ্চিত করেছে। তাই অনেকটা ক্ষোভে আমার বাবা, আমি ও আমার স্ত্রী চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছি।’
শামিমের পরিবার ছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিদ্রোহী প্রার্থী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, বর্তমান ভাইস চেয়ারম্যান শামসুল হক ও হাফিজ মাসুম।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd