সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
গোয়াইনঘাট,প্রতিনিধি : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনীত প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া হেলালসহ আ’লীগের সতন্ত্র দুইজন এবং বিএনপি থেকে আরো দুইজন প্রার্থী জেলা রির্টারনিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রির্টারনিং কর্মকর্তার কার্যালয় গোয়াইনঘাটে মনোনয়ন দাখিল করেছেন।
আ’লীগের স্বতন্ত্র প্রার্থীরা হলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ,যুক্তরাজ্য আওয়ামীলীগ’র উপদেষ্টা মোঃ গোলাপ মিয়া। অপর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন সিলেট জেলা বিএনপির সহভাপতি লূৎফুল হক খোকন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল কারীরা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিন ভূইয়া,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,জমিয়ত নেতা গোলাম আম্বিয়া কয়েছ, যুবলীগ নেতা হীরক দেব,ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন,গোলাম রাব্বানী সুমন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খুদেজা রহিম কলি, যুবলীগ নেত্রী পদ্মা দেবি, সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগম বীণা।
এসময় স্বপদে নিজেদের বিজয়ে ব্যাপারে আশাবাদী রয়েছেন বলে প্রার্থীরা জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd