সিলেটে সড়ক দূর্ঘটনায় দুই ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯

সিলেটে সড়ক দূর্ঘটনায় দুই ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কলেজ অধ্যক্ষ নিজাম উদ্দীন তরফদারের সভাপতিত্বে ও স্টাফ কাউন্সিল সেক্রেটারি এম এ বায়েছ এর পরিচালনায় সকাল ১১টার সময় শোক সভা অনুষ্টিত হয় ।

শোক সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, অধ্যাপক শিরিনা বেগম,অধ্যাপক তাসলিমা বিলকিস, অধ্যাপক এম এ আজিজ বক্তব্য রাখেন। শোক সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক নূরুল ইসলাম আলমগির, অধ্যাপক ছায়া রানী সাহা,অধ্যাপক রোমানা সুলতানা অধ্যাপক এম এ জলিল,প্রভাষক হুমায়ুন কবির ,র. ম বাবর, প্রভাষক মোবারক হোসেন,প্রভাষক জুয়েল রায় প্রমূখ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে ২য় বর্ষের ছাত্রি লিমা বেগম।

সভায় চাঁদনীর অকাল মৃত্যুতে দু’মিনিট নিরবতা পালন করা হয়। স্মৃতি চারন করে চাঁদনীর সহপাঠিরা। শোকসভা শেষে মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে বংগবীর রোডে শিক্ষক ও ছাত্রীরা একটি বিশাল মানববন্ধন করেন। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করা হয় শিক্ষক ও ছাত্রীদের পক্ষ থেকে। অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার মানব বন্ধনের সমাপ্তি ঘোষণা করেন ও সবাইকে ধৈর্য্য ধারণ করতে বলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..