সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
আজমল আলী :: প্রথম মেয়াদে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হকের জন্য একরকম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল নগরীর হকাররা। সিসিক নির্বাচনের আগ মুহূর্তে আদালতের নির্দেশ ও মেয়রের অভিযানে কিছুটা হলেও মুক্ত হয়েছিল নগরীর ফুটপাথ। তবে একেবারে উচ্ছেদ সম্ভব হয়নি। এ নিয়ে হকারদের সাথে হাতাহাতি পর্যন্ত হয় মেয়রের। কিন্তু ফের নগরীর ফুটপাত দখলে নিয়েছে হকাররা। আর বরাবরের মতো চুপচাপ সিসিক কর্তৃপক্ষ।
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, জেলা পরিষদের সামনের ফুটপাত হাকারদের দখলে। কিন্তু সিসিক মেয়র অভিযানে নামার আগেই সিসিকের কর্মচারীরা হকারের পাতি নেতাদের আগেই বলে রাখেন স্যার আসছেন। পাতি নেতারা সাথে সাথে তাদের দখলে থাকা ভ্যানগাড়ি সরিয়ে নেয়। এরই মধ্যে যদি কোন ভ্যান ওই নেতাদের চাঁদা না দে তাহলে তারা ওই ভ্যানকে মেয়রের হাতে তোলে দেন। কিন্তু সিসিক মেয়র কি জানেন উনার কর্মচারীরা এই নতুন ধান্দা শুরু করছেন?
পাতিনেতারা দৈনিক প্রতিটি ভ্যানগাড়ি থেকে ৫০ টাকা হারে চাঁদা নিয়ে থাকেন বলে অভিযোগে প্রকাশ। নগরীতে ৩শ’র উপরে ভ্যান রয়েছে।
বিস্তারিত আসছে——-
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd