সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
গোয়াইনঘাট,প্রতিনিধি :: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিলেন মোঃ গোলাম কিবরিয়া হেলাল। তিনি গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ও আলীরগাঁও ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান। এর আগেও তিনি ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যহতি নিয়ে ছিলেন। মোঃ গোলাম কিবরিয়া হেলাল গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছেন। রবিবার বিকাল ৩টায় তার চেয়াম্যানী পদত্যাগ পত্র গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে হস্থান্তর করেন।
এব্যাপারে মোঃ গোলাম কিবরিয়া হেলাল বলেন,পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ গোয়াইনঘাট উপরজেলা শাখা থেকে উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন আমীসহ আরোও ৩জন। তাদের মধ্যে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও পূর্ব জাফলং ইউনয়ন পরিষদের পাচঁবাবের নির্বাচিত চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ ও যুক্তরাজ্য আওয়ামীলীগ’র উপদেষ্টা মোঃ গোলাপ মিয়া। সবার মধ্যে থেকে দল আমাকে মনোনয়ন দেওয়ায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে আজ এ পদত্যাগ পত্র জমা দিলাম। তিনি দলীয় মনোনয়নকে ঘিরে গোয়াইনঘাট উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে বলে জানান। সকলের সার্বিক সহযোগিতায় আজকের এ পদত্যাগ উপজেলা পরিষদ নির্বাচনে জয় নিয়ে আসবে বলে আশাবাদী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd