সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। শনিবার গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে জাফলংয়ের সংগ্রামপুঞ্জি এলাকায় এ অভিযান চলে। অভিযানে সংগ্রামপুঞ্জি এলাকায় ঝুঁকিপূর্ণ ৫টি গর্ত থেকে পাথর উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
এ সময় গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল, সেকেন্ড অফিসার এসআই জুনেদ আহমেদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল জানান, জাফলংয়ের সংগ্রামপুঞ্জি এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলনের ঝুঁকিপূর্ণ ৫টি গর্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ গর্তগুলো থেকে পাথর উত্তোলনের পাঁয়তারা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd