আবাসিক হোটেলে অভিযানে নারীসহ আটক ৭

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯

আবাসিক হোটেলে অভিযানে নারীসহ আটক ৭

ক্রাইম সিলেট ডেস্ক : জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মোংলা ও পার্শ্ববর্তী উপজলো রামপালে সাড়াশি অভিযান শুরু করেছে বাগেরহাট ডিবি পুলিশ।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে শনিবার ভোর রাত পর্যন্ত মোংলা পৌর শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক নারীসহ ৭ জনকে আটক করার পর তাদেরকে নিয়ে অভিযান অব্যাহত রেখেছে ডিবি পুলিশের একটি দল। এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।

তিনি বলেন, এ অভিযান আরো ৫ থেকে ১০ দিন পর্যন্ত চলমান থাকতে পারে। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলার ওই আবাসিক হোটেলে অভিযান চালায়  জেলা গোয়েন্দা পুলিশ।

অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের কর্মকর্তা মো: আনোয়ার হোসেন বলেন, আটককৃতদের জিঞ্জাসাবাদের জন্য বাগেরহাট ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এদিকে বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী কার্যকলাপরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার মোংলা ও রামপালে পুলিশের এ অভিযান শুরু করা হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..