সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : বাবাকে রেখে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় বাবাকে সাথে নিয়ে মাকে আটকে হত্যা করেছে তারই মেয়ে। ওই মেয়ের নাম তামান্না (২০) এবং তার বাবার নাম বিজ্ঞান ওরফে রাসেল। তাদের গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে জানা গেছে, লোহাগড়ার লক্ষীপাশা গ্রামের ঝিলু মোল্যার ছেলে বিজ্ঞান মোল্যা ওরফে রাসেলের সঙ্গে মেরিনা বেগমের ২০ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে হৃদয় ও তামান্না নামে দুটি সন্তান রয়েছে। মেরিনা বেগমের স্বামী রাসেল ব্যবসার প্রয়োজনে দূরে থাকতেন।
সেই সুযোগে স্ত্রী মেরিনা পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েন। পরকীয়ায় আসক্ত হয়ে ওই পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা চালালে স্বামী ও মেয়ে এতে বাধা হয়ে দাঁড়ান।
রবিবার রাতে মেরিনা বাসা থেকে বের হয়ে যেতে চাইলে মেয়ে তামান্না ওড়না দিয়ে মায়ের গলায় প্যাচ দিয়ে আটকানোর চেষ্টা করেন। এতে শ্বাসরোধ হয়ে মারা যান মেরিনা। খ
মামলার তদন্তকারী অফিসার এসআই গোবিন্দ জানান, এ ঘটনায় মঙ্গলবার গৃহবধূর ভাই লিখন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd