সিলেট ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯
স্টাফ রিপোর্টার :: জৈন্তাপুর উপজেলার হরিপুরের বাঘেরখাল গ্রামের বাসিন্দা মৃত আব্দুল নুরের পুত্র অসহায় দিনমজুর সিরাজ উদ্দিন নিজের ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের আলাউদ্দিন ও মঈনউদ্দিন বাহিনীর দীর্ঘদিন যাবৎ সিরাজ উদ্দিনের সঙ্গে শত্রæতা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ আগস্ট সিরাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর বাজার হইতে নিত্যপণ্য কেনাকাটা শেষে তার বাড়ি উত্তর বাঘেরখালে আসামাত্র দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় আলাউদ্দিন ও মঈনউদ্দিন বাহিনী। হামলায় সিরাজ উদ্দিনকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। এসময় আত্মীয়স্বজন থাকে গুরতর আহত অবস্থায় রাস্তায় পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সিরাজ উদ্দিনের ভাই মঈন উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসী আলাউদ্দিনসহ ৫জনকে আসামি করে জৈন্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০১/১৮। জৈন্তাপুর থানায় মামলা রেকর্ডভ‚ক্ত হওয়ার পর থেকে আলাউদ্দিন ও মঈনউদ্দিন বাহিনী আরো বিক্ষুব্ধ হয়ে উঠে। আজির উদ্দিনকে মামলা তুলে নিতে বারবার হুমকি প্রদান করছে এবং মামলা তুলে না নিলে তাকে ও তার পরিবারে সদস্যদের হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। এতে অসহায় দিনমজুর আজির উদ্দিন ও তার পরিবারের সদস্যরা ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না।
অভিযোগে আজির উদ্দিন আরো উল্লেখ করেন, আলাউদ্দিন ও মঈনউদ্দিন বাহিনী দীর্ঘদিন যাবৎ ভ‚মি দখল, নারী নির্যাতন ও সন্ত্রাসীমূলক কর্মকান্ড এলাকায় করে যাচ্ছে। এতে তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারে না। তাদের বিরুদ্ধে জৈন্তাপুর থানা ও কোর্টে বিভিন্ন মামলা রয়েছে। সর্বশেষ তাদের নির্যাতনের শিকার একই গ্রামের ওমান প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম।
গত ০৮ সেপ্টেম্বর নুরুল ইসলামের ঘুমন্ত স্ত্রী মনোয়রা বেগমের বাড়িতে ঢুকে তার কাঁচা ঘরের বেড়া কেটে তাকে গণধর্ষনের চেষ্টা চালায় আলাউদ্দিন ও মঈনউদ্দিন বাহিনী। এনিয়ে মনোয়ারা বেগম ইতিমধ্যে সিলেট নারী ও শিশু নির্যাতন আদালতে একটি মামলা দায়ের করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd