সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ আবারো আ’লীগের দলীয় প্রতিক নৌকার বি পক্ষে অবস্থান নেয়ার আভাস পাওয়া যাচ্ছে। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদের বিপক্ষে অবস্থান নিয়ে আনারস প্রতিকে নির্বাচন করেছিলেন। সে সময়ে প্রবাসী আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ ষতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে দলীয় প্রতিক নৌকার কাছে পরাজিত হন। এবং তার হাজার হাজার কর্মী ও সমর্থকদের দেশে রেখে তিনি পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। ফলে দশম জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থী ও দলীয় প্রতিক নৌকার বি-পক্ষে এবং ফারুকের পক্ষে কাজ করে তার অনুসারীরা পড়েন চরম বিপাকে। আ’লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও ফারুকের অনুসারীরা প্রতিটি বিষয়ে স্তানীয় সংসদ সদস্য ইমরান আহমদের কাছে ছিলেন কোনাঠাসা। উপজেলার ৯ টি ইউনিয়নের আ’লীগের প্রথম সারীর নেতাকর্মী পরবর্তী সময়েও দলীয় কার্যক্রমে অংশগ্রহন করতে পারেননি। এমনকি ইউনিয়ন নির্বাচনের হেভিওয়েট প্রার্থী হয়েও নৌকা প্রতিকের নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে বলার সাহস করতে পারেননি। পৃথক অনুষ্টানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান প্রতিমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালের নির্বাচনে যারা দলীয় প্রতিকের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচন করেছিলেন তাদেরকে ক্ষমা করে দিয়েছি কিন্তুু বুলিনাই। বিগত ৫ বছর ওইসব নেতাকর্মী আ’লীগ ও অঙ্গসংগঠনের রাজনীতির সাথে জড়িত থেকেও বিরুধী দলের নেতাকর্মী ও সমর্থকদের মত রাজনৈতিক বৈষম্যে স্বীকার ছিলেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গোয়াইনঘাট উপজেলা আ’লীগ থেকে মনোনয়ন চান আ’লীগের চার নেতা। লুৎফুর রহমান লেবু, গোলাম কিবরায়া হেলাল,ফারুক আহমদ ও গোলাপ মিয়া। এদের মধ্য থেকে মোঃ গোলাম কিবরিয়া হেলালকে আ’লীগ দলীয় মনোনয়ন দেয়। দলীয় মনোনয়ন না পেয়ে প্রবাসী আ’লীগ নেতা ফারুক আহমদ তার ফেইসবুক আইডিতে মনোনয়ন না পাওয়ার ব্যাপারে একটি স্ট্যাটাস দেন। এতে তার হতাশার বিষয়টি ফুটে ওঠে। তিনি দাবি করেন গোয়াইনঘাটের তৃনমূলের ৯০ আ’লীগের নেতাকর্মী তার সাথে রয়েছেন। তিনি কুচক্রি মহলের ষড়যন্ত্রের করনে মনোনয়ন পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। সোমবার তিনি উপজেলার ফতেপুর,আলীরগাঁও,লেঙ্গুরা ও পশ্চিম জাফলং ইউনিয়নে গনসংযোগ করেন। গনসংযোগ কালে প্রতিটি ইউনিয়নে ফারুক আহমদকে ঘিরে তৃনমূল নেতাকর্মী ও তার সমর্থক মিছিল দেন।তার গনসংযোগ ও অনুসারীদের মিছিল ফারুক আহমদের ষতন্ত্র প্রার্থী হওয়ার আবাস বহন করছে বলে রাজনীতিজ্ঞরা মনে করছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd