সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটে স্বামীকে অপহরণ করে অন্য পুরুষকে বিয়ে করার ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন অপহরণকৃত আলতা মিয়ার বড় ভাই আফসর আলী। গত ৫ ফেব্রুয়ারি আফসর আলী বাদী হয়ে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালত, সিলেটে এ মামলা দায়ের করেন। জালালাবাদ থানার সি.আর মামলা নং- ১৬/২০১৯ইং। বাদী আফসর আলী এসএমপির জালালাবাদ থানাধীন মোল্লারগাঁও গ্রামের মৃত রাসিদ আলী পুত্র।
মামলার বিবরণীতে জানা যায়, প্রায় ১৫ বছর পূর্বে আব্দুল্লাহপুর গ্রামের সুফিয়া বেগমের সাথে বিয়ে হয় আলতা মিয়া উরফে আলতাফের। বিয়ের পর থেকেই অন্য পুরুষের সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকেন স্ত্রী সুফিয়া বেগম। তাহার অসামাজিক কার্যকলাপে বাঁধা দেন স্বামী আলতাফ। বিগত ২০১৮ সালের ২৫ ফেব্র“য়ারি আলতাফকে নিয়ে স্ত্রী সুফিয়া বেগম তার পিত্রালয়ে যান। এরপর থেকে আজও আলতাফের কোন খোঁজ মেলেনি। পরবর্তীতে অপহরণকারী স্ত্রী সুফিয়ার কাছে গেলে তিনি তার স্বামী আলতাফের কোন খোঁজ খবর জানেন না বলে মামলার বাদী আফসর আলীকে ফিরিয়ে দেন। সুফিয়ার বেগমের কথা সন্দেহ হলে গোপনে খোঁজ খবর নেন আফসর। পরে জানতে পারেন মামলার প্রধান আসামী জুনাব আলীর সাথে স্বামী-স্ত্রী হিসেবে সংসার করছেন সুফিয়া বেগম। পরে স্থানীয় ইউনিয়ন অফিসে গিয়ে জানতে পারেন- তার ভাই আলতাফকে মৃত ঘোষণা করে তার সার্টিফিকেটও লিখিয়েছেন সুফিয়া বেগম ও তার বর্তমান স্বামী জুনাব আলী।
আফসর আলী সম্ভাব্য সব জায়গায় সাধ্যমতো খোঁজ খবর নিয়ে তার ভাইকে না পাওয়ায় এসএমপির জালালাবাদ থানায় মামলা দায়েরে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে বাধ্য হয়ে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালত, সিলেটে তিনি এ মামলা দায়ের করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd