সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকা থেকে ১৫৪৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হচ্ছে- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নোয়াগাও এলাকার মৃত লালু মিয়ার ছেলে মো. শিবলু মিয়া (৩২) এবং সিলেটের জকিগঞ্জ উপজেলার ইলাবাজ এলাকার মৃত আব্দুল জলিলের ছেলো শাহরিয়ার আহমদ (২৭)।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীরামপুর বাইপাস এলাকা সিরাজ উদ্দিন আহম্মদ একাডেমী কিন্ডার গার্ডেন স্কুল সংলগ্ন সাইমা কসমেটিক্স এন্ড গিফট কর্ণার সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে- বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে সিলেটের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd