ধুলার কাছেই যেন জিম্মি পরিবেশ

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯

ধুলার কাছেই যেন জিম্মি পরিবেশ

ক্রাইম সিলেট : বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক সিলেট -তামাবিল হাইওয়ে রোড। এই সড়ক দিয়েই আমদানি রপ্তানি বানিজ্যে দেশের মোটা অংকের একটা রাজস্ব পেয়ে থাকেন বাংলাদেশ সরকার। প্রায় মাস দুয়েক ধরেই চলছে রাস্তার উন্নয়নের কাজ,হবে ৮ সি সি ঢালাই ;যা বাংলাদেশ সরকারের যুগোপযোগী একটি উদ্যোগ। নিরসন হতে চলেছে ভোগান্তির। এক ভোগান্তির সমাধান দিতে গিয়ে অন্য আরেক ভোগান্তি মারাত্মক আকার ধারণ করেছে, আর সেটা হচ্ছে ধুলো। সংস্কার কাজের জন্যই যে ধুলার ছড়াছড়ি তা নয়? অন্যান্য সময়েও এই সড়কের ৪ নং বাংলাবাজার হতে মামার বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তায় ধুলো থাকে,তবে তা সীমিত আকারের।আর থাকারি কথা, কারন এই ১৫ কিলোমিটার রাস্তাই বানিজ্যিক এলাকা।বিশেষ করে ৪ নং বাংলাবাজার হতে জাফলং পর্যন্ত মেইল ক্রাশারের ব্যবসা রয়েছে।এছাড়া এসব লোকাল বানিজ্য যানবাহনের ব্যবহার ছাড়া অচল।কিন্ত ইদানীং রাস্তার কাজের জন্য রাস্তার ফ্লোরের মাটি সরিয়ে দুই পাশে রাখায় ধুলা এত মারাত্মক আকার ধারণ করেছে যে,গাড়ি চলাচলের সময় সুর্যের আলোতেও কুয়াশাচ্ছন্ন অন্ধকার থাকে এই মহাসড়ক। ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে জনজীবন।বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীসহ এই প্রতিষ্ঠানগুলি।বাতাসের সাথে উড়ে গিয়ে রাস্তার পার্শ্বস্থ বসতবাড়িসহ বিভিন্ন অফিসও হচ্ছে ক্ষতিগ্রস্ত। রাস্তায় পানি দেওয়ার জন্য দুটি গাড়ি থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এর ব্যবহার করছেনা বলে দাবী এলাকাবাসীর। ইতোমধ্যেই শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের বেশ কিছু মানুষ কাশিসহ আরও অনান্য রোগে আক্রান্ত হয়ে পরেছেন,যেসব আগে হয়নি।বিশেষজ্ঞদের ধারণা এই ধুলো মানবজীনের জন্য মারাত্মক হুমকিস্বরুপ। এর থেকে হতে পারে ক্যান্সার ও বিভিন্ন প্রানঘাতি রোগ।ধান লাগানোর উপযুক্ত জমিতে যেভাবে পাথরের দানা ফেললে গেথে ডেবে যায়,এই ধুলাও ফুসফুসের ভিতর ঠিক সেভাবেই গেথে থাকে, কারন এই ধুলায় মিশ্রিত আছে চুনাপাথরসহ বিভিন্ন কঠিন পদার্থের দানা।আশ-পাশের কয়েকটি স্কুলের শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় অতি শীঘ্রই এই ধুলো নিরসনের ব্যবস্থা না হলে তারা ক্লাস বন্ধ করে রাস্তায় নামতে বাধ্য হবেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..