সিলেট | |
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর শাজাহানপুর এলাকা থেকে ৪ লাখ টাকাসহ বিএনপি নেতা মির্জা আব্বাসের দুই সমর্থককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার (২৪ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে মহিদ ও শহিদ নামে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আতিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি দাবি করেন, তারা দুজন ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। এসময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd