সিলেটে আয়কর মেলার উদ্বোধন

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

সিলেটে আয়কর মেলার উদ্বোধন

Manual6 Ad Code

সিলেট :: উচ্চবৃত্তদের সবাই কর দিলে দেশের চেহারা পাল্টে যেতো বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ( ট্যাক্সেস লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট) মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, দেশের মাত্র ৩৮ শতাংশ মানুষ কর দিচ্ছেন। বাকি ৬৮ শতাংশের মধ্যে উচ্চবৃত্তরা বেশি রয়েছেন। মঙ্গলবার (১৩ নভেম্বর) সিলেট নগরের রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়ন দেশে পরিণত হয়েছে। আর তা সম্ভব হচ্ছে মানুষের মধ্যে আয়কর দেওয়ার প্রবণতা বাড়ার কারণে। কেননা, আগের তুলনায় বাংলাদেশে আয়কর প্রদানের প্রবণতা বেড়েছে। এখন বিশ্বের বিভিন্ন দেশ মেলার মাধ্যমে আমাদের কর আহরণ ও উদ্বোদ্ধকরণ প্রক্রিয়া অনুস্বরণ করছে। সিরাজুল ইসলাম বলেন, কর প্রদানকারীদের সংখ্যা আরো ১০ গুণ বাড়াতে পারলে ভারতের সমমান ট্যাক্স আদায় হবে বলেও তিনি মন্তব্য করেন। এনবিআর‘র এই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী সব সময় বলেন, আমরা মাথা নোয়াবার জাতি নয়। বাংলাদেশ এখন আর মাথা নত করে কোনো দেশের কাছ থেকে ঋণ নিচ্ছে না। অথচ একটা সময় ছিল ঋণের জন্য মাথা নোয়াতে হতো। এখন ট্যাক্স দিয়ে আমরা স্বনির্ভর হতে শিখেছি। যে কারণে ৩৩ বছরে ট্যাক্স ২৬ গুণ বেড়েছে। শুধু গত বছরেই রাজস্ব বোর্ড ২ লাখ ১৮ কোটি টাকা আদায় করতে পেরেছে।

Manual4 Ad Code

এছাড়া সিলেটে শিগগিরই কর ভবন করা হবে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে। সিলেট কর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মেজবাহ উদ্দিন চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট চেম্বার অব কমার্স সভাপতি খন্দকার শিপার আহমদ, আয়কর আইনজীবি সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা প্রমুখ।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..