আমার বিয়ের বয়স হয়নি, পড়াশোনা করতে চাই

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮

আমার বিয়ের বয়স হয়নি, পড়াশোনা করতে চাই

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : আমার বিয়ের বয়স হয়নি, আমি আরো পড়াশোনা করতে চাই, কিন্ত আমার পরিবারের লোকজন জোর করে আমার বাল্য বিবাহ দিতে চায়। আমি বিয়ে করতে চাই না, আমার বাল্য বিয়েটি আপনারা বন্ধ করুন। এমনই এক আর্তি জানিয়েছেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের গাড়ীচালক হারুনের মেয়ে সাদিয়া আক্তার হ্যাপি।

Manual5 Ad Code

হ্যাপি বলেন, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চাপ দিচ্ছে, আমার গায়ে হাত তুলেছে। কিন্ত আমার মা চান আমি লেখাপড়া করি। মা আমার পক্ষে থাকায় তাকেও তালাকের হুমকি দিয়েছেন বাবা। অর্থের লোভে পড়ে বিদেশ ফেরৎ একজনের সঙ্গে আমার বিয়ে দিতে চায় সে। আমি পড়াশোনা করতে চাই, লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হতে চাই।

Manual1 Ad Code

আমার বিয়েটা বন্ধ করুন, প্লিজ হেল্প করুন এমন আকুতি জানিয়ে এসএসসির টেস্ট পরীক্ষার্থী হ্যাপি সাংবাদিকদের কাছে জানান, জন্ম সনদ অনুযায়ী আমার বয়স ১৬ বছর ৩ মাস।

Manual3 Ad Code

তবে এসব অভিযোগের বিষয়ে হ্যাপির বাবা বলেন, আমার মেয়ের বয়স ১৯ বছর হয়ে গেছে, সার্টিফিকেটে ২ বছর কম দেয়া আছে।

Manual4 Ad Code

জোরপূর্বক অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের বিষয়ে তিনি বলেন, সব মেয়েই বিয়ের আগে এমন করে। তাকে জোর করা হইতেছে না। সে আর তার মা বাদে সবাই চায় হ্যাপির বিয়ে দিতে।

এবিষয়ে ধামরাই থানা কর্মকর্তা দীপক সাহা বলেন, অভিযোগ আসলেই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

বিষয়টি অবহিত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম বলেন, অপ্রাপ্তবয়স্ক কোন মেয়ের বিয়ের বিষয় শোনা মাত্রই আমরা ব্যবস্থাগ্রহণ করি। এই বিষয়টিতেও আমরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবো।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..