সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বিদ্যুতস্পৃষ্টে মাসুক মিয়া নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্র উপজেলার আসামপাড়া এলাকার জহুর উদ্দিনের ছেলে ও স্থানীয় হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টায় স্থানীয় আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারের সাথে আটকা পড়ে মাসুক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই দুর্ঘটনায় মাসুকের সাথে থাকা সোহাগ নামের ষষ্ঠ শ্রেণির অপর আরেক স্কুল ছাত্র আহত হয়েছে। সে একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
থানার ওসি মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd