পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেলেন খন্দকার আব্দুল মুক্তাদির

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেলেন খন্দকার আব্দুল মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক :: নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে টেলিফোনে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া এই নেতা আজ দুপুরে গণমাধ্যমকে তার অনুভূতির কথা জানান। দুপুর সাড়ে ১২টার দিকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সিলেটবাসী ও দেশবাসীর কাছে দোয়া চাইছি। দল আমার ওপর যে আস্থা দেখিয়েছে, আমি যেন সঠিক কাজের মাধ্যমে তার প্রতিদান দিতে পারি।”

খন্দকার আব্দুল মুক্তাদির এবারই প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রথমবারেই এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তার নির্বাচনী এলাকা সিলেটে আনন্দের জোয়ার বইছে।

আজ বিকেলেই বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেখানে অন্যান্য মন্ত্রীদের সাথে তিনিও শপথ গ্রহণ করবেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

সর্বশেষ খবর

………………………..