সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মামার দোকান-মোহাম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম নয়ন মিয়া (৭)। সে ওসমানীনগর উপজেলার কাশিপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে। পরিবারটি বর্তমানে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নয়ন মিয়া রাস্তা পার হচ্ছিল। এ সময় অবৈধ পাথর বহনকারী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd