গোয়াইনঘাটে পাউবো প্রকল্পের আড়ালে নদী কেটে মাটি বিক্রির মহোৎসব: নেপথ্যে প্রভাবশালী চক্র

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোয়াইনঘাটে পাউবো প্রকল্পের আড়ালে নদী কেটে মাটি বিক্রির মহোৎসব: নেপথ্যে প্রভাবশালী চক্র

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে ‘ছোটখেল’ নদী কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্র নিয়মনীতির তোয়াক্কা না করে নদী থেকে মাটি লুটে নিচ্ছে, যা এরই মধ্যে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মাটি বিক্রির ‘ওপেন সিক্রেট’ বাণিজ্য

অনুসন্ধানে জানা গেছে, ছোটখেল নদী খনন বা সংস্কার কাজের নাম দিয়ে প্রতিদিন শত শত ট্রাক মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রতি গাড়ি মাটি ১২০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে একটি শক্তিশালী ভূমিখেকো চক্র মাটি কাটার ‘পারমিশন’ বা প্রভাব খাটানোর বিনিময়ে প্রতি গাড়ি থেকে ৪০০ টাকা করে সরাসরি পকেটে ভরছে।

প্রভাবশালীদের দাপট ও জনমনে ক্ষোভ

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, গ্রামের একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই সিন্ডিকেট পরিচালিত হচ্ছে। তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না। নদী তীরের মাটি এভাবে কেটে নেওয়ায় বর্ষা মৌসুমে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। সরকারি প্রকল্পের নাম ভাঙিয়ে ব্যক্তিগতভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রটি।

সরকার নদী খনন করছে আমাদের উপকারের জন্য, কিন্তু এরা তো দেখছি নদীটাই সাবাড় করে দিচ্ছে। নদীর গভীর থেকে মাটি কেটে ট্রাকে ভরে বিক্রি করা হচ্ছে। এটা উন্নয়ন নয়, লুটপাট।”

প্রশাসনের ভূমিকা ও পরবর্তী পদক্ষেপ

নদী থেকে এভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। পানি উন্নয়ন বোর্ডের কাজের শর্ত অনুযায়ী খননকৃত মাটি নির্দিষ্ট স্থানে ফেলার কথা থাকলেও, এখানে ঘটছে উল্টো চিত্র। এই ঘটনায় পাউবো এবং স্থানীয় প্রশাসনের তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবাদীরা।

 

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

সর্বশেষ খবর

………………………..