সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬
ক্রাইম সিলেট ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের ৪৫টি ভোটকেন্দ্রের আংশিক ফলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ১২ হাজার ২৩৪ ভোটে এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফলাফলে এ চিত্র দেখা গেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পোস্টাল ভোটসহ এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৫২টি।
এর মধ্যে ৪৫টি কেন্দ্রের ফলে হাঁস প্রতীকের প্রার্থী রুমিন ফারহানা পেয়েছেন ৩৪ হাজার ৪৬০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ২৩ হাজার ২২৬ ভোট।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে মাইকে এ ফলাফল ঘোষণা করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd