সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক লুৎফুন্নাহার লুনাকে (২১) সিরাজগঞ্জের বেলকুচি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোরে ডিএমপির তদন্ত টিম ও বেলকুচি পুলিশ যৌথ অভিযান চালিয়ে যমুনা নদীর দুর্গম চরাঞ্চল ক্ষিদ্র চাপড়ির চর থেকে তাকে গ্রেফতার করে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার ওই তরুণীর বিরুদ্ধে রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন বেলকুচির ক্ষিদ্র চাপড়ির চরে দাদার বাড়িতে পালিয়ে ছিলেন। বেলকুচি থানা পুলিশ এবং ডিএমপির মামলার তদন্ত টিম যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd