সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৮
স্টাফ রিপোর্টার :: রাজধানীর বিমান বন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সারা দেশে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভ ও তাদের দাবি যৌক্তিক উলে¬খ করে সেগুলো বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। শনিবার দুপুরে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত ও কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ কর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকার নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেছে। কোমলমতি শিক্ষার্থীদের শোক সংবরণ করে শান্ত ও ধৈর্য ধরার আহবান জানিয়ে মন্ত্রী তাদের ক্লাসে ফিরে যেতে বলেন। তিনি বলেন, দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ করে মানুষকে দূর্ভোগে ফেলা এটা আন্দোলনের কোন পদ্ধতি হতে পারে না- এটা শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।তিনি আশা প্রকাশ করেছেন, এবার শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন এবং পর্যায়ক্রমে তাদের সকল দাবি বাস্তবায়ন করে তাদের ক্ষোভ প্রশমিত করা হবে বলেও এসময় তিনি উলে¬খ করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd