সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, মে ২৬, ২০১৮
আমির হোসেন সাগর ::
সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নে বজ্রপাতে ৩ কিশোরের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন আপন ভাই। শনিবার বিকাল ৫টার দিকে ইউনিয়নের মীরের গাও গ্রামের জিলকার হাওর এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
প্রাণ হারানো তিন কিশোর হচ্ছে- মীরের গাও গ্রামের বদর উদ্দিনের ছেলে বাবুল মিয়া (১৮), ইমন মিয়া (১০) এবং বেলাল মিয়ার পুত্র আব্দুল আমোন (১৬)।
স্থানীয় সুত্রে জানা যায়- বিকাল ৫টার দিকে তুফান চলাকালে তারা তিনজন মাছ ধরতে জিলকার হাওরে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd