রায় ঘোষণার পর সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় ইট-পাটকেল নিক্ষেপ

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেফ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজাকে কেন্দ্র করে সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা আড়াইটা থেকে সংঘর্ষ এখনো চলছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এসময় গুলির শব্দ শোনা গেছে।

Manual2 Ad Code

খালেদা জিয়ার ঘোষণার পর সিলেট নগরীর লালদিঘীরপারে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সেখানকার ব্যবসায়ীরা আতংকে দোকান-পাট বন্ধ করে দেন। এ সময় বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাংচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ছাত্রলীগ নেতাকর্মীরা সিলেট সিটি পয়েন্টে সশস্ত্র অবস্থানে আছেন এবং ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর হকার পয়েন্টে সশস্ত্র অবস্থানে আছেন।

Manual8 Ad Code

এদিকে, রায় ঘোষণার সাথে সাথেই বন্দর বাজার এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

Manual8 Ad Code

রায় ঘোষণার পর থেকেই পুরো নগরীতে আতংক বিরাজ করছে।

Manual6 Ad Code

 

বিস্তারিত আসছে………………………………………………….

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..