সিলেটে হঠাৎ খালেদার সাথে দেখা করলেন সামছুজ্জামান

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৮


Manual8 Ad Code

সিলেট :: সিলেট বিএনপির এক অপ্রতিরোধ্য নাম অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর একনিষ্ট অনুসারী এই নেতা দীর্ঘদিন ধরে ছিলেন ইংল্যান্ডে।

Manual1 Ad Code

সোমবার হঠাৎ করেই দেখা মিললো তাঁর। সিলেট সার্কিট হাউসে যখন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা অবস্থান করছিলেন, ঠিক এমন সময় খালেদা জিয়ার সাথে জামানকে কুশল বিনিময় করতে দেখা গেছে।

তাঁর সাথে সিলেট জেলা ও মহানগর বিএনপির আরোও কয়েকজন নেতাকেও দেখা গেছে।

Manual8 Ad Code

সোমবার রাতে সিলেটের দুই ওলি শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করে খালেদা জিয়া রুমে সিলেট সার্কিট হাউসের দ্বিতীয়তলার ভিভিআইপি রুমে অবস্থান করছিলেন। তখনই বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান দলের চেয়ারপার্সনের সাথে দেখা করেন। কুশল বিনিময় করেন। এসময় তিনি খালেদা জিয়ার সাথে সেল্ফিও তোলেন।

Manual3 Ad Code

সামসুজ্জামানের সার্কিট হাউসে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা ও সিটি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি। তবে তিনি সঠিক করে বলতে পারেননি জামান কবে দেশে ফিরেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..