নগরীর শেখঘাট থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৮

Manual7 Ad Code
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বুধবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে র‌্যাব-৯, স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান এর নেতৃত্বে নগরীতে অভিযান চালায়। অভিযানে শেখঘাট এলাকায় জিতু মিয়ার পয়েন্ট থেকে এসএমপির কোতোয়ালী থানার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃত আসামী হলো- নগরীর শেখঘাট এলাকার -নেহার মঞ্জিল ৫২/৫ নিলিমা আ/এ মুলিয়া টুলার মৃত মকিত মিয়ার পুত্র মো: নুরুল ইসলাম (৪৮)।

র‌্যাব-৯ এর প্রেরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, নুরুল ইসলাম গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল।

Manual4 Ad Code

গ্রেফতারকৃত আসামীকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Manual2 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..