আজ আল্লামা ফুলতলী (রহ.)’র ইসালে সওয়াব মাহফিল

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামসুল উলামা হযরত আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী সাহেব কিবলাহ (রহ.)-এর ১০ম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আজ সোমবার জকিগঞ্জে ফুলতলী সাহেববাড়ি সংলগ্ন বালাই হাওরে বিশাল ইসালে সওয়াব মাহফিল।

সকাল ১০টায় আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে দিনের কার্যক্রম। এরপর খতমে কোরআন ও দুয়ার মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- খতমে বুখারি, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, জিকর মাহফিল, বিষয়ভিত্তিক  বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা।

Manual3 Ad Code

মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করবেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য উত্তরসূরি উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

Manual6 Ad Code

মাহফিলে যোগ দিতে আজ সিলেট এসে পৌঁছবেন রাসুলে পাক (স.)-এর অন্যতম বংশধর, মিশরের আল আজহার ইউনিভার্সিটির দাওয়া ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. সায়্যিদ জামাল ফারুক জিবরীল মাহমুদ আল হাসানী। এছাড়া ভারতের প্রখ্যাত বুজুর্গ সায়্যিদ মোস্তাক আহমদ আল মাদানী ও সায়্যিদ জুনাইদ আহমদ আল মাদানীসহ দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়েখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত হবেন।

মাহফিলকে সফল ও সার্থক করে তুলতে ইসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মুসলিম জনতার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগত মুসলিম জনতার সুবিধার্থে মাহফিলের প্রয়োজনীয় দিক-নির্দেশনা সংবলিত লিফলেট সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

অন্যান্য বছরের মতো বালাই হাওরে তৈরি হয়েছে বিশাল প্যান্ডেল ও সুদৃশ্য মঞ্চ। জকিগঞ্জ-আটগ্রাম রোডে রতনগঞ্জ বাজারের উত্তর ও দক্ষিণ উভয় দিকে গাড়ি পার্কিংয়ের জন্য আটটি মাঠ প্রস্তুত করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সার্বিক শৃঙ্খলার জন্য প্রস্তুত হয়েছে প্রায় হাজারো স্বেচ্ছাসেবক। আশা করা হচ্ছে, প্রতি বছরের মতো এবারও মাহফিলে লাখো মানুষ সমবেত হবেন।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..