বিয়ানীবাজার থেকে ঢাকাগামী তাজ পরিবহন দুর্ঘটনায় পতিত

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৭

Manual1 Ad Code

বিয়ানীবাজার থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী তাজ পরিবহনের একটি বাস খাদে পড়ে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। তবে এতে কোন যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীদের অভিযোগ দুর্ঘটনার সময়ের বাসের চালক ঘুমের ঘোরে ঝিমুচ্ছিলেন।

বুধবার ২৯ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের জুড়ী মানিকসিংহ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

Manual3 Ad Code

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম ঘটনাস্থলে যায়।

কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয় পুলিশ প্রশাসন ও শুধুমাত্র ওই বাসের একজন যাত্রী সেখানে রয়েছেন। আমাদেরকে ওই যাত্রী জানান, ঘুমের ঘোরে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়ি সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা কোন যাত্রী আহত হননি। ঘটনার পরপর পুলিশ আসার আগেই চালক তার সহযোগীসহ ঘটনাস্থল থেকে সটকে পড়েছেন। এ ছাড়া বাসে ১৩-১৪ জন যাত্রী ছিলেন।ওই যাত্রীরা অন্য একটি বাসে করে সেখান থেকে চলে যান।

Manual5 Ad Code

আশিকুর রহমান আরও বলেন, গাড়ির ওপরে কয়েক বস্তা জাম্বুরা ও মাছ ভর্তি কয়েকটি ঝাঁকি বোঝাই করা ছিল।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2017
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..