সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে খবরের কাগজের ফটোসংবাদিক মামুন হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করেছে বিএনপির পিকেটাররা। রোববার সকালে নগরীর কেন্দ্রস্থলের জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত নগরীর জিন্দাবাজার এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে বিএনপির কয়েকটি মিছিল। এ সময় বিএনপি-পুলিশের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া হয়। এসময় একদল পিকেটার অতর্কিতভাবে যানবাহন ভাঙচুর শুরু করে। এ সময় তার মোটরসাইকেলেও আক্রমণ চালানো হয়। পিকেটাররা মুখে কাপড় বেঁধে যানবাহন ভাঙচুর করতে দেখা গেছে।
খবরের কাগজের ফটোসাংবাদিক মামুন জিন্দাবাজার এলাকায় তার ব্যবহুত মোটরসাইকেলটি রাস্তার এক পাশে রেখে ফটো তুলতে গেলে এ ঘটনা ঘটে।
মামুন জানান, হরতালের শুরুতে সিলেট কেন্দ্রীয় বাসটার্মিনালে লাইভ সম্প্রচার করে তিনি জিন্দাবাজারে অবস্থান করছিলেন। তার মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ লেখা থাকা সত্ত্বেও পিকেটাররা আক্রমণ করে।
ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ তাৎক্ষণিক অনুসন্ধান করে জানা গেছে, মোটরসাইকেল ভাঙচুরকারীরা সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকীর অনুসারী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd