সংসদ সদস্য নির্বাচিত হলে সিলেট-৩ কে আদর্শ নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলবো- ডা. দুলাল

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩

সংসদ সদস্য নির্বাচিত হলে সিলেট-৩ কে আদর্শ নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলবো- ডা. দুলাল

নিজস্ব সংবাদদাতা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের মানুষের জীবনমান উন্নয়নে যে পথে হাঠছেন তা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করুন।

 

 

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা গ্রামীণ জনসাধারণের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

ডা. দুলাল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমার শিক্ষাগত যোগ্যতা, চাকুরীর অভিজ্ঞতা, পারিবারিক পরিচিতি সব মিলিয়ে আমি মনে করি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভের সকল যোগ্যতা আমার রয়েছে। আমাদের দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করেন তাহলে আমি মাননীয় নেত্রীকে সিলেট-৩ আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় নিশ্চিত করে এ আসনটি উপহার প্রদান করবো। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সিলেট-৩ কে একটি আদর্শ আসন হিসেবে গড়ে তুলবো।

 

এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, শাহজালাল সারকারখানা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সালেহ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নজমুল ইসলাম, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেখন মিয়া, ইউপি সদস্য হাবিবুর রহমান, সাবেক ছাত্রনেতা রনি হাসান, শেখ মুমিনুল হাসান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য সেহান উদ্দিন সেজু, ফাহিম আহমদ, ছাত্রলীগ নেতা দেওয়ান রাকাদ প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..