সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেটে অভিযান পরিচালনা করে ১ কোটি টাকার চোরাই পন্য ও ১টি কার্গো ট্রাকসহ ১ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকল সাড়ে ৫টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ূন রশিদ চত্ত্বর থেকে এসব চোরাই মালামাল জব্দ করা হয়। জব্দ করা এসব চোরাই পণ্যের বাজার মূল্য ১ কোটি ৫ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এসময় জাকির হোসেন (৩৩) এক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে এঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই জয়ন্ত প্রদীপ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত জাকির হোসনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি(তদন্ত) আবুল হোসেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd