সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে পুরাতন রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্ম এলাকায় এমন দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুমন (৪৫) ।
তিনি মোল্লারগাও ইউনিয়নের হাজরাই চৌধুরীগাঁওয়ের কটু মিয়ার ছেলে। সিলেট রেলওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে- রাত সাড়ে আটটার দিকে সুমন রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd