সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের ওসমানীনগর উপজেলার লন্ডন প্রবাসী পরিবারের ১৮ ডিসিমিল জমি জাল দলিলে জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রভাবশালী চক্র। এ নিয়ে আদালতে একটি মামলা (নং-১/২৩) দায়ের করা হয়েছে।
জানা গেছে, ওসমানীনগর উপজেলার ২ নং সাদিপুর ইউনিয়নের সন্দিখলা গ্রামে লন্ডন প্রবাসী মৃত মোহাম্মদ তাহির উল্লাহর পরিবারের ১৮ ডিসিমিল জমি নিয়ে বিপাকে রয়েছেন সাজু মিয়া। ১৯৯০ সাল থেকে লন্ডন প্রবাসী হাজী তাহির উল্লাহর পরিবারের জমি দেখাশোনা করার জন্য সাজু মিয়াকে পাওয়ার দেওয়া হয়। সাজু মিয়া জমি দেখাশুনা করে আসছেন। কিন্তু ২০০৫ সালে মৃত্যু হয়েছে তাহির উল্লাহর তবে ২০১৫ সালে কিভাবে জমি দলিল করা হলো? ২০২২ সালে খাজনা দেওয়ার জন্য স্থানীয় তফসিল অফিসে যান সাজু মিয়া। সেখান থেকেই শুরু হয় সাজু মিয়ার দৌড়ঝাপ।
সাজু মিয়া জানতে পারেন হাজী তাহির উল্লার ২৫১ এর খতিয়ান থেকে ১২৭ নম্বর এক দাগে ২৫ শতক ও আরেক দাগে ১৮ শতক জায়গা সহ সর্বমোট ৪৩ শতক জমি লন্ডন প্রবাসী মোহাম্মদ দিলশাদ মিয়া নামে নেওয়া হয়েছে। সাজু ভুমি অফিসে গিয়ে আরো জানতে পারেন -৪২৬ নামে দলিল দিয়ে ২০১৫ সালে দলিল করা হয় দিলশাদ মিয়া নামে। তাহির উল্লাহর পরিবারকে বিষয়টি জানান সাজু মিয়া।
পরে তারা ভূমি অফিসে খোঁজ নিয়ে দেখেন মৃত তাহির উল্লার ভাতিজা দিলশাদ মিয়া এই জমি তার নামে করে নিয়েছে। এরপর থেকে ১৮ ডিসিমিল জমি ফেরত পেতে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি আদালতে চলমান রয়েছে। দখলকৃত জমি ফিরে পেতে আইনের দারস্ত হচ্ছেন সাজু মিয়া।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd