সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩
শান্তিগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়ায় নামক স্থানে দূরপাল্লার বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সিএনজি চালক ও অপরজন স্কুল ছাত্রী। এসময় আরও ৪ যাত্রী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮টায় মদনপুর-দিরাই আঞ্চলিক সড়কের পাথারিয়া বাজার সংলগ্ন পাথারিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার সামনে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত সিএনজি চালক শান্তিগঞ্জ থানাধীন পশ্চিম পাগলা ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা নূর জালাল ওরফে আবু মিয়ার ছেলে এমরান মিয়া (৩৫) ও স্কুল ছাত্রী দিরাই থানাধীন শরীফপুর গ্রামের শায়খুল ইসলাম সজিবের মেয়ে তাওহিদা বেগম (১৩)। তাওহিদা স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আহতরা হচ্ছেন- শরীফপুর গ্রামের বাসিন্দা হিরণ মিয়ার মেয়ে ফাতেমা বেগম (১২), মাসুক মিয়ার মেয়ে সুনারা বেগম (১২), মৃত মাসুদ উল্লার ছেলে তালেব আলী (৬০ ও মৃত কটাই মিয়ার ছেলে মক্তছর আলী (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- ঢাকা থেকে দিরাইগামী সাকিন পরিবহনের একটি দূরপাল্লার বাস ও দিরাই থেকে পাগলা বাজারগামী একটি সিএনজি পাথারিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার সামনে এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন ২ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদ চৌধুরী জানান- আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। যান চলাচল স্বাভাবিক। দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে আছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd