সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩
ডেস্ক রিপোর্ট: সাপ্তাহিক বাংলার বারুদের নির্বাহী সম্পাদক বাবর হোসেনের বিকাশ একাউন্ট থেকে ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ডিজিটাল প্রতারক চক্র।
এ ঘটনায় সাংবাদিক বাবর হোসেন দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরী (নং- ৪৬০, তাং ০৮/১০/২০২৩) করেছেন।
সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন- ৭ অক্টোবর শনিবার তিনির ব্যবহৃত মোবাইল নাম্বারের বিকাশ একাউন্টে অপরিচিত একটি নাম্বার থেকে ১৮ শ’ টাকা আসে। ঐ টাকার মালিক পরিচয়ধারী প্রতারকচক্র টাকা ফেরত নেওয়ার জন্য ফোন দিয়ে কৌশলে মোবাইল হ্যাক করে নেয়। পরে সাংবাদিক বাবরের বিকাশ একাউন্ট থেকে ৪৫ হাজার টাকা নিয়ে যায়।
এব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম জানান- প্রযুক্তির সহায়তায় প্রতারকদের ধরতে আমরা চেষ্ঠা অব্যাহত রাখছি।
দৈনিক যুগভেরীর সিনিয়র সাংবাদিক এম এ মালেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd