কানাইঘাটে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩

কানাইঘাটে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কানাইঘাট প্রতিনিধি :: আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সকলের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী পরবর্তী উপজেলা সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শামছুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা অসীম দেব পাপ্পু, শিক্ষক জাহিদ হাসান রাহিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অনেকের উপস্থিতিতে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবসের আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন বলেন, বর্তমান সরকার শতভাগ শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বারুপ করেছে। বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ যারা শিক্ষা অর্জন করেন নাই, তাদেরকে মৌলিক স্বাক্ষরতার মাধ্যমে শিক্ষা দেয়া হচ্ছে। যাতে করে সবাই শিক্ষা অর্জন করে নিজেদের দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি দেশকে সবদিক থেকে এগিয়ে নিতে পারেন। তিনি কানাইঘাটে শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষকদের আরো আন্তরিকতার সহিত পাঠদান করার জন্য আহ্বান জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..