ফেঞ্চুগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. দুলাল’র মতবিনিময়

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩

ফেঞ্চুগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. দুলাল’র মতবিনিময়

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করতে চান বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।
গতকাল বুধবার দুপুরে ফেঞ্চুগঞ্জ যুব সংঘের কার্যালয়ে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচনের ঘোষণা দিয়ে ডা. দুলাল বলেন, সিলেট-৩ আসনের সর্বস্তরের জনসাধারণের সঙ্গে আমার মেলবন্ধন রয়েছে। তাঁদের যেকোনো দুর্যোগ-দুঃসময়ে পাশে থেকেছি। সিলেট ও দেশের বিভিন্ন এলাকার অসহায় রোগীদের আর্থিক সহযোগিতাসহ সার্বিক সহযোগিতা প্রদান করেছি। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় আমার ব্যক্তিগত অর্থায়নে আমি বিনামূল্যে সেবা ও ঔষধ প্রদান ক্যাম্পেইন করেছি।
ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল আরও বলেন, সিলেট-৩ আসনের গত উপ-নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল আমাকে মনোনয়ন না দিলেও দলীয় মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করেছি। দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আজ বিশে^র দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইনামুল হক চৌধুরী বীর প্রতীকের সহোদর হিসেবে এ কথা নিশ্চিত করে বলতে পারি, সংসদ সদস্য নির্বাচিত হলে একজন আইন প্রণেতা হিসেবে যা কিছুই আপনাদের স্বার্থসংশ্লিষ্ট তাতেই সর্বদা একনিষ্ঠ হয়ে আপনাদের স্বার্থ হাসিলে আপনাদের একজন সেবক হিসেবে কাজ করব।
এ সময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নজমুল ইসলাম, জুলহাস আহমদ ও সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রাকিবুল হাসান জুয়েল প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..