সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩
আলী হোসেন, গোয়াইনঘাট :: সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু’ই আজকের এই অসম্প্রদায়িক বাংলাদেশের ভিত্তি গড়ে দিয়ে গেছেন তারই ধারাবাহিকতায় আজ তাঁর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে সারাবিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন ৷
তিনি বলেন, জাতীর পিতার স্মৃতি সরংক্ষণ এবং নতুন প্রজন্মের নিকট দেশের জন্য তাঁর জীবনের বিলিয়ে দেয়া পাহাড়সম অবদান তুলে ধরার লক্ষ্যে জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের মতো দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করা খুবই প্রয়োজন ৷ মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু দেশ এবং দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। বাবার আদর্শকে অন্তরে লালন করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন গণমানুষের রাজনীতি করছেন। বুধবার (৬সেপ্টেম্বর) জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলমের অর্থায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন এবং গোয়াইনঘাট কেন্দ্রীয় শিব মন্দিরে হিন্দু ধর্মাবলম্বিদের জন্মাষ্টমী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল একটি ক্ষুধা মুক্ত,দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ।তিনি চেয়েছিলেন প্রতিটি মানুষ পাবে সুন্দর জীবন , লেখাপড়া ও চিকিৎসার সমান সুযোগ। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন বঙ্গবন্ধুর চেতনা বেঁচে থাকলে বাংলাদেশ বাঁচবে। আওয়ামী লীগ দেশের প্রতিটি দুঃসময়, দুর্যোগে জনগণের পাশে থেকেছে। তাই দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে বিজয়ী করে ক্ষমতায় আনবে বলে আমি বিশ্বাস করি।
আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আসলম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইসমাইল আলী মাষ্টার, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুজিবুর রহমান, এম নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, লোকমান হোসেন শিকদার, গোলাম রাব্বানী সুমন, মামুন পারভেজ, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ইমরান হোসেন সুমন, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক সরোয়ার হোসেন ছেদু, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, পূর্ব জাফলং আওয়ামী লীগের আহ্বায়ক মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, মধ্য জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাসুক আহমেদ, আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ’র অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, পূর্ব জাফলং যুবলীগের আহ্বায়ক রাশেদ পারভেজ লাভলু, মধ্য জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহ আলম, পূর্ব জাফলং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন, পূর্ব জাফলং ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd