সিলেট বেতার কার্যালয়ে অগ্নিকাণ্ড!

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩

সিলেট বেতার কার্যালয়ে অগ্নিকাণ্ড!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেতার সিলেটে এসির কম্প্রেশার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। আর এ কারণে সিলেট কেন্দ্রের এফএম সম্প্রচার বন্ধ হয়ে যায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

 

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আধঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় ফায়ার সার্ভিসে সিলেটের দুটি ইউনিট।

 

বেতারের সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী কামাল হোসেন বলেন, ‘৫ টনের একটি এসির কম্প্রেশার বিস্ফোরণ ঘটেছে। এতে শুধুমাত্র এফএম সম্প্রচার বন্ধ রয়েছে। আমরা কাজ করছি। দ্রুত সমাধান হবে আশা করছি। বাকি সব ঠিকঠাক চলছে।’

 

ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল হোসেন বলেন, ‘ দুপুর ১২টা ৫৮ মিনিটে খবর পেয়ে আমরা দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। যেখানে আগুন লেগেছে সেখানে দামি দামি যন্ত্রপাতি থাকায় সিওটু (কার্বন ডাই অক্সাইডসহ আগুন নেভানোর গ্যাস) ব্যবহার করে আগুন নেভানো হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..