সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলার গোয়াইনঘাট থানার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন এর আহারকান্দি বাজার হইতে ৬৫ বস্তা ভারতীয় চিনি এবং ০৩ নং পূর্ব জাফলং হইতে ২৩ বস্তা সহ মোট ৮৮ বস্তা ভারতীয় চিনি গোয়াইনঘাট থানা পুলিশ কর্তৃক উদ্ধার।
সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া সীমান্তে চোরাচালান রোধ, চোরাচালানের সহিত জড়িত অপরাধ ও চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় এসআই মোঃ জহিরুল ইসলাম খান সংগীয় ফোর্সসহ রাত্রিকালীন কিলো-১০ ডিউটি করাকালে (১৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের অন্তর্গত আহারকান্দি বাজারের নৌকা ঘাটে পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ওজনের ৬৫ বস্তা ভারতীয় চিনি আটক করেন এবং উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করেন।
অপরদিকে এসআই মোঃ এমরুল কবির সঙ্গীয় ফোর্সসহ চোরাচালান বিরোধী অভিযান ডিউটি পরিচালনাকালে (১৫ আগস্ট) ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের অন্তর্গত সোনাটিলা গ্রামের জনৈক মোঃ অবিদ মিয়ার বসতবাড়ীর উঠান হইতে ৫০ কেজি ওজনের ২৩টি ভারতীয় চিনির বস্তা আটক করেন ও দৌড়ে পালিয়ে যাওয়া পলাতক আসামী মোঃ দুলাল মিয়া (৩৫), পিতা-মৃত মুসলিম উদ্দিন, সাং-সোনাটিলা, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট এর বিরুদ্ধে এজাহার দায়ের করেন এবং থানায় নিয়মিত মামলা রুজু হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd