সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকেই জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটার কারণে সিলেট বিভাগের সকল জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১টা ১০ মিনিটে সিলেটে গ্রিড বিপর্যয় ঘটে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির।
আব্দুল কাদির জানান, গ্রিড ফেইল করে আশুগঞ্জ থেকে ১৩২ কেভি সার্কিট ২ টাই বন্ধ থাকায় সমগ্র সিলেট বিভাগে বিদ্যুৎ বন্ধ আছে। বেলা ১টা ১০ মিনিটে সিলেটে গ্রিড বিপর্যয় ঘটে। বিদ্যুৎ স্বাভাবিক হতে ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগবে বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd