সিলেটে বিপিএল’র এতো টিকিট গেল কোথায় ?

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩

সিলেটে বিপিএল’র এতো টিকিট গেল কোথায় ?

ক্রাইম সিলেট ডেস্ক : সকাল ৬টা থেকে, কেউবা ৭টা থেকে লাইনে দাঁড়ানো। কিন্তু টিকিট নেই। বাংলাদেশ প্রিমিয়ারলীগ (বিপিএল) সিলেট পর্বের শুরুতেই ব্যাপক টিকিট বিপর্যয় নিয়ে হাহাকার শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, কৌশলে সংশ্লিষ্টরা কালোবাজারীদের হাতে টিকিট ছেড়ে দিয়েছে। দর্শকরাই এমন অভিযোগ তুলছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে সিলেট জেলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিনেই দুটি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় টিকিট না পেয়ে ভক্ত অনুরাগীরা মিছিল করেছেন। কঠোর ভাষায় সংশ্লিষ্টদের আক্রমনও করেছেন। তাদের বক্তব্য, কাউন্টার থেকে ‘টিকিট নাই’ বলে দেয়া হলেও বাইরে দালালরা দুশো টাকার টিকিট ৭শ’ থেকে ৮শ’ টাকা পর্যন্ত বিক্রি করছেন।

গোলাপগঞ্জের চন্দরপুর থেকে আসা একজন দর্শক আলাপকালে বলেন, সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছিনা। কাউন্টার থেকে বলা হচ্ছে টিকিট নেই, অথচ বাইরে চড়া দামে বিক্রি হচ্ছে।

মুক্তিযোদ্ধা কমান্ডের গোলাপগঞ্জ উপজেলা কমান্ডার শফিকুর রহমান বলেন, আজকে স্বাধীনতার ৫২ বছর পর দেখছি দু’শো টাকার টিকিট এক হাজার টাকা থেকে ১২শ’ টাকায় বিক্রি হচ্ছে। আমি ধিক্কার জানাই। একটা স্বাধীন দেশে এমনটা কাম্য নয়। ছোট ছোট ছেলেরা টিকিটের জন্য হাহাকার করছে।

তিনি বলেন, কাউন্টার থেকে বলছে দু’শো টাকা বা পাঁচশ’ টাকার টিকিট শেষ। আছে কেবল ১৫শ’ টাকার টিকিট। এটা মোটেও সত্য নয়। তারা সিন্ডিকেট করে টিকিট বাইরে বিক্রি করে দিয়েছে। নগরীর বিভিন্ন জায়গায় আমি নিজেই দু’শো টাকার টিকিট হাজার টাকায় বিক্রির খবর জেনেছি। তিনি এ ব্যাপারে প্রশাসনসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন। এবারের বিপিএল’র সিলেট পর্বের পর্দা উন্মোচন হচ্ছে শুক্রবার থেকে। সেদিন স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স।

বিপিএল’র আগের আসরগুলোতে তেমন একটা সুবিধা করতে না পারলেও এবার সিলেটের দল সিলেট স্ট্রাইকার্স মাশরাফির নেতৃত্বে বেশ ভালো খেলছে। ইতিপূর্বে তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জয় নিয়ে পয়েন্ট টেবিলের উপরের দিকেই আছে।

এমন পারফরমেন্সের কারণে এবারের বিপিএল নিয়ে সিলেটে চলছে অন্যরকম উন্মাদনা। বৃহস্পতিবার টিকিট বিক্রির প্রথম দিনে সেই উন্মাদনারই বহির্প্রকাশ দেখছেন সিলেটবাসী। তবে টিকিট কালোবাজারীদের হাতে চলে যাওয়ায় সমালোচকদের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

দু’শো, তিনশ’ বা পাঁচশ’ টাকার টিকিট না পেয়ে হাহাকার করা তরুণ ক্রিকেটপ্রেমীদের কয়েকজন বললেন, বাথরুমে বসে ব্ল্যাকারদের কাছে টিকিট বিক্রি করছে। আর আমরা পাচ্ছিনা। এটা মেনে নেয়া যায়না। এদিকে টিকিট কালোবাজারীর ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানা পুলিশ।

দর্শকদের এই হাহাকার প্রসঙ্গে বিসিবি’র মিডিয়া উইংয়ের কর্মকর্তা ফরহাদ কোরেশী জানান, বিসিবি টিকিট বিক্রির জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। দর্শকদের অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।

এ ব্যাপারে সিলেট জেলা স্টেডিয়ামে টিকিট বিক্রি বুথের ইনচার্জ কামাল পাশা বলেন, পৌণে নয়টায় আমরা টিকিট বিক্রি শুরু করি। দেড় ঘন্টায় সর্বনিম্ন মূল্যের টিকিট শেষ হয়ে গেছে। আগামীকাল সকালে এই মূল্যের টিকিট বিক্রি করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..