সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩
বাহুবল সংবাদদাত: সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে চান মিয়া (২১) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালকের মৃত্যু হয়েছে। নিহত চান মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইছহাক মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকালে মহাসড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ভোর সকালে চান মিয়া তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তিনি মিরপুর গ্যাস পাম্পে যাওয়ার পথে দৌলতপুর ব্রিজের কাছাকাছি পৌছামাত্র অজ্ঞাত একটি গাড়ি তার অটোরিকশাকে চাপা দেয়। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চান মিয়ার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd