সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩
ডেস্ক রিপোর্ট: গাজীপুর মহানগরের পূবাইলে একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ওই রেললাইন দিয়ে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পূবাইলের ৪২ নং ওয়ার্ডের তালটিয়া স্টেশনসংলগ্ন ঢাকাগামী এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ওই রুটে চলাচলকারী সকল ট্রেন চলাচলই সাময়িকভাবেই বন্ধ থাকে।
পূবাইল রেলওয়ে স্টেশনমাস্টার রাকিবুল ইসলাম জানান, বিকল হয়ে যাওয়া ট্রেনের ইঞ্জিন সরিয়ে নেওয়ার জন্য ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন গঠনাস্থলের দিকে রওনা দিয়েছে। সাময়িকভাবে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd