সিলেটে আগামীকাল মাঠে থাকবে বিএনপি

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩

সিলেটে আগামীকাল মাঠে থাকবে বিএনপি

প্রেস বিজ্ঞপ্তি: সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারী মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপির সমাবেশ বুধবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবীতে বুধবার বেলা আড়াইটায় সিলেট রেজিস্ট্রারী মাঠে এই সমাবেশ আয়োজন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল রেজিষ্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে আম্বারখানা পয়েন্টে গিয়ে শেষ হবে।

 

 

কর্মসূচিতে সিলেট জেলা ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, সকল উপজেলা, পৌর ও মহানগরীর ওয়ার্ড সমূহের সর্বস্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী অনুরোধ জানিয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..